একই দিনে শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরো কাপের ফাইনাল ম্যাচ। কোপার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি।
ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মধ্যে যদি লড়াই হয় তাহলে কেমন হবে? এমনই এক লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। এই দুই দলের মধ্যে ‘সুপার কাপ’ অনুষ্ঠিত হতে পারে।
আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিয়েরো ওল জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য ইতোমধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফা। ‘সুপার কাপ’ আয়োজনের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত।
জানা গেছে, খুব শিগগিরই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কনমেবল ও উয়েফার কথাবার্তার পর এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ২০২২ কাতার বিশ্বকাপের আগেই হতে পারে এই ম্যাচ।
বার্তা বাজার/নব