মোবাইল গেমে আসক্ত ছেলেদের শাসন করায় মাকে হত্যা করল বাবা!

জয়পুরহাটের কালাইয়ে দুই সন্তানকে মোবাইলে গেম খেলার কারণে শাসন করায় শাহিনুর আক্তার (৩০) নামে এক নারীকে পিটিয়ে মেরেছে আজিবর রহমান নামে এক বাবা।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় কালাই পৌর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে।

জানা যায়, শাহিনুর ও আজিবুরদের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বুরুঙ্গি গ্রামে। ২০ বছর ধরে তারা কালাই এলাকায় থেকে বিভিন্ন চাতালে কাজ করে আসছিল। তাদের সংসারে আশিকুর রহমান আপনা (১২) ও পরান (০৮) নামে দুই ছেলের পাশাপাশি রয়েছে খুশি (০২) নামের এক মেয়েও।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালের দিকে তাদের দুই ছেলে বাবার মোবাইল ফোনে ছোট বোনকে নিয়ে পালাক্রমে গেম খেলছিল। তখন স্বামী-স্ত্রী ধান শুকানোর কাজ করছিলেন। আপন ৪০ মিনিট গেম খেলে ছোট ভাই পরানকে দেয় খেলার জন্য। তখন আপনা কোলে নেয় বোন খুশিকে।

এসময় খুশি কান্না করার ক্ষুদ্ধ হয়ে শাহিনুর আক্তার ছেলেদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে দুই ছেলেকে শাসন করে। এটা দেখে স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে স্বামী আজিবুর তাকে একটা চড় মারে। এসময় রাগের বশে শাহিনুর মোবাইলটা ফেলে ভেঙ্গে দেয়। পরে আরও রাগে আজিবর মারধর করেন শাহিনুরকে। এক পর্যায়ে শাহিনুর অজ্ঞান হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে নিয়ে যাওয়া হয় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করলে আজিনুর মরদেহ ফেলে পালিয়ে যায়।

নিহতের ছেলে পরান জানায়, মোবাইল ভেঙ্গে ফেলায় তার বাব মায়ের বুকে লাথি মারায় সে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশিরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কালাই থানার ওসি সেলিম মালিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর