করোনাকালে অনেকদিন বন্ধ থাকার পর অবশেষে দেশের অভ্যন্তরীন রুটে বিমান চলাচলের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা নাগাদ চলবে এই ফ্লাইটগুলো।
মঙ্গলবার (১৩ জুলাই) সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জনসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এ সময়ে শুধুমাত্র ত্রাণসহ যেসব জরুরি ফ্লাইট রয়েছে সেগুলো চলাচল করতে পারবে। সেক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে। মেডিভেক, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে এতে বলা হয়।
সিএএবি বিমান অপারেটরদের এই ধরনের ফ্লাইটের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং এয়ারক্রাফ্ট এবং গ্রাউন্ট ফ্লাইটে স্ট্যান্ডার্ড রোগ জীবানু শুন্যকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি কঠোরভাবে বজায় রাখতে ও অনুসরণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথা রায় জানান, এক সপ্তাহ সবার জন্য সচল থাকবে অভ্যন্তরীন ফ্লাইট। করোনা সংক্রান্ত সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই সেবা নিতে পারবে যাত্রীরা।
বার্তা বাজার/এসজে