শ্রীপুরে নতুন ব্রিজের মাটি ধস: ঝুঁকি নিয়ে চলাচল
গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর কাপাসিয়া সংযোগ সড়কের গোসিংঙ্গা ইউনিয়নের বাউনি বাজার এলাকায় বাউনি বাজার ব্রিজ সংলগ্ন ব্রিজের নিচের মাটি বৃষ্টিতে সরে যাওয়ায় সেতুতে ওঠার প্রবেশ মুখে ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন। এতে করে ব্রিজের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সড়কটি দিয়ে পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেতুটির উত্তর পাশের মাটি ধসে পড়ার কারণে সেতুর গোড়ায় গর্ত হওয়ায় সম্ভাবনা রয়েছে। পথচারীরা জীবনের ঝুকি নিয়ে এই সড়কে চলাচল করছে।
স্থানীয় পথচারি আলাল মিয়া বলেন, মাটি সরে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার সমস্যা হচ্ছে।
অটোরিকশাচালক আক্কাস দুলাল মিয়া বলেন, অটোরিকশায় যাত্রী চলাচল করছি ঝুঁকি নিয়ে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা দরকার।
শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্রিজের মাটি ভরাট করা হবে। বৃষ্টিতে মাটি সরে যাওয়ার এই সমস্যার সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ব্রিজের মাটি ভরাটের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি