মুন্সিগঞ্জের সিরাজদীখানে অভিনব কায়দায় গরু চুর চক্রের দুই সদস্য আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) ভোরে মির্জাকান্দা এলাকায় সিরাজদিখান থানার এস আই মোহাম্মদ ইমরান খান চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুজনকে আটক করে।
আটকৃতরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুঠিবাড়ি গ্রামের মৃত আকব আলীর ছেলে মোঃ জাফর আলী, রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার পশ্চিম হরিন বাড়ীয়াচর গ্রামের মৃত আদিল উদ্দিন খালাসির ছেলে তুহিন উদ্দিন শান্ত।
এর আগে গরু চুরি হওয়া ভোক্তভুগী সফিকুল ইসলাম গেলো সোমবার অজ্ঞাত আসামি করে সিরাজদিখান থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার ভোরে একই কায়দায় বাকি গরু দুটি চুরি করার জন্য প্রাইভেটকার যোগে সফিকুলের বাড়ী যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাকান্দা এলাকায়য় সিরাজদিখান থানার এস আই মোহাম্মদ ইমরান খান প্রাইভেট কারসহ দুজনকে আটক করে।
আটককৃতরা মামলার বাদী শফিকুল ইসলামের বাড়ী হতে গরু চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল মো.রাশেদুল ইসলাম জানান , আটককৃতরা পেশাদার চোর। তারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে অভিনব কায়দায় গরু চুরি করে প্রাইভেট কারের ভিতর ঢুকিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঈদ উল আযহাকে সামনে রেখে সিরাজদিখান থানা এলাকায় যেন কোন চুরির ঘটনা না ঘটে তার জন্য আমরা সিরাজদিখান থানা পুলিশ টহল ও নজরদারি বৃদ্ধি করেছি।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি