ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সম্রাট ফের সিসিইউতে

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতারকৃত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় “বিএসএমএমইউ” হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার রাতে প্রিজন সেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তে ভর্তি করতে বলেন।

জানা যায়, তার হৃদসম্পন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। শারীরিক অবস্থা স্থিতিশীল করতে কাজ করছে ডাক্তাররা।

এর আগে ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেফতার করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীতে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে র‍্যাবের হাতে ধরা পড়েছিলেন এই সম্রাট। তারপর থেকে কারাগারের প্রিজন সেলেই দিন কাটছিল তার।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর