ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের ৩ দিন আর্থিক লেনদেনের অন্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা নাগাদ ব্যাংকে লেনদেন চলবে। এছাড়া অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা নাগাদ।
মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলারে সংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা দিয়ে তসফিলি ব্যাংক সমুহের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এসময় মাস্ক পরিধানসহ অন্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।
এদিকে, রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোতে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ১৭ জুলাই ও ২০ জুলাই ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার পোশাক কারখানা এলাকার সব ব্যাংক খোলা রাখতে হবে।
বার্তা বাজার/এসজে