মাদারীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

মাদারীপুরের শিবচরে ৫ম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহজামাল মালকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৩ জুলাই) সকালে অভিযান চালিয়ে শিবচর উপজেলার চর বাচামারা গ্রামের নিজবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ-জামাল একই গ্রামের মো. রাজা মালের ছেলে।

ওই শিক্ষার্থীর পরিবার ও পুলিশ জানায়, গত ৪ জুলাই বিকেলে বাড়ি পাশে খেলছিল শিক্ষার্থী। পরে তাকে জোড় করে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় প্রতিবেশী শাহ-জামাল। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। এসময় বিষয়টি কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়া হয় বলে জানায় পরিবারের লোকজন।

মঙ্গলবার ( ১৩ জুলাই) সকালে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজনের কাছে ঘটনা খুলে বলে ওই শিক্ষার্থী। পরে মেয়েটির বাবা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ভোক্তভুগীর বাবা বাদী হয়ে মামলা দায়েরের এক ঘন্টার মধ্যেই আসামী শাহ-জামালকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠালে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি আসামী স্বীকার করেছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর