চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন এক শ্রমিক। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নগরীর পাঁচলাইশ থানা এলাকা হিলভিউ আবাসিকের ডাঃ নেজামের নির্মাণাধীন বাড়ির অষ্টমতলা থেকে পড়ে নিহত হন মোঃ সারোয়ার (৩০) নামে এক শ্রমিক।
নিহত সারোয়ারের বাঁশখালী থানার পশ্চিম চাম্বল এলাকায় মৃত খোরশেদ আলম ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ‘দুপুরে পাঁচলাইশ থানা এলাকা থেকে আহত এক নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনে সহকর্মীরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি