মাত্র ১৪ বছর বয়সে তালিবানদের হাতে গুলিবিদ্ধ হয়ে সারা বিশ্বে আলোচনার জন্ম দেওয়া কিশোরী মালালা ইউসুফজাই। নারী অধিকার আদায়ে সারাবিশ্বের মানুষদের মন জয় করে জিতে নিয়েছেন নোবেল পুরস্কার।
কিন্তু এত কিছুর পরেও মালালার নিজ দেশের একটি সংগঠন তার বিরুদ্ধে তৈরি করেছে ‘আই অ্যাম নট মালালা’ শিরোনামে একটি তথ্যচিত্র।
গণমাধ্যমের বরাতে জানা গিয়েছে, দেশটির ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার (১২ জুলাই) এ তথ্যচিত্রটি প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে, মালালার ইসলাম ও বিয়ে সম্পর্কিত মতামত এবং তাঁর পশ্চিমা চিন্তা-চেতনার কথা।
তথ্যচিত্রে “দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই” এমন মন্তব্য করেছেন কাসিফ মির্জা। ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় তিনি তাঁর এই কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেছেন, মালালা যেন মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে মহিলাদের প্রভাবিত করতে না পারেন। মালালার বিয়ে নিয়ে জনগণের মধ্যে যে আলোচনা সমালোচনার ঝড় উঠাও অপ্রাসঙ্গিক।
এরই প্রেক্ষিতে মালালাকে ‘ইসলাম বিরোধী’ বলে জানিয়েছেন তথ্যচিত্র-নির্মাণকারী সংগঠনের সভাপতি কাসিফ মির্জা।
বার্তা বাজার/এসজে/এস