সেজান জুসের পোড়া কারখানায় বেতন নিতে শ্রমিকদের ভিড়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়ে যাওয়া সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডসের সেজান জুস কারখানার সামনে বেতন নিতে শ্রমিকরা উপস্থিত হয়েছেন। মঙ্গ্লবার (১৩ জুলাই) কারখানাটির শ্রমিকদেরকে জুন মাসের বেতন দেওয়া হয়েছে। সকাল থেকেই শতশত শ্রমিক উপস্থিত হয়েছেন তাদের কারখানার সামনে।

হাশেম ফুডসের সিনিয়র ম্যানেজার এদ এম এ মুরাদ জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার কারখানাটির দুই হাজারের বেশি শ্রমিককে জুন মাসের বেতন দেওয়া হচ্ছে। ১৫ জুলাই তাদের ওভারটাইম ও ১৬ জুলাই দেওয়া হবে ইদ বোনাস।

তিনি জানান, আহত শ্রমিকরা আসতে না পারলে তাদের স্বজনরা আইডি দেখিয়ে বেতন নিতে পারবে। এছাড়া যাদের কার্ড পুড়ে গেছে বা হারিয়ে গেছে তারা আইডি নাম্বার বললে বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, আজ বেলা একটার মধ্যেই বেতন পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কে যানজটের কারণে বেলা আড়াইটা পর্যন্ত বেতনের অর্থ নিয়ে ঢাকা কার্যালয়ের দলটি এসে পৌঁছাতে পারেনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত হাশেম ফুডসের এই কারখানায় ভয়াবহ আগুন লাগে। ২৮ ঘন্টার চেষ্টার পর শুক্রবার দুপুরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৫২ জন মারা যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর