আশুলিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান
সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ, শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রসঙ্গত, সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার পৃষ্ঠপোষকতায় আর্টিলারী ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালনায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়, ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল ফখরুল আলম, রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক কাওসার জাহান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স প্রমুখ।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি