প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে মৃত্যু বরণ করেছে আরও ২০৩ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৯৮ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশে একদিনে মারা যাওয়াসহ মোট প্রাণহানি হয়েছে ১৬ হাজার ৮৪২ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
গত ২৪ ঘন্টায় মোট ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। এসময় পরীক্ষার তুলনায় আক্রান্তের হার নির্ণয় হয় ২৯.২১ শতাংশ।
এর আগে সোমবার (১২ জুলাই) দেশে করোনায় মারা যান আরও ২২০ জন। এসময় দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত শনাক্ত হন।
বার্তা বাজার/এসজে