রাজধানীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর উত্তরায় কেয়ারটেকার সুবল দন্দ্র পাল(৪৪) নামের এক ব্যক্তিকে হত্যা ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো: মাসুদ রানা (৩২) ও মো: মিজানুর রহমান (২৬) নামের দুই আসামীকে গ্রপ্তোর করা করে।

উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, হত্যা মামলাটি তদন্তের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণ সাড়া এলাকা থেকে সরাসরি হত্যার সাথে মো: মাসুদ রানা (৩২) ও মো: মিজানুর রহমান (২৬) নামের দুই আসমিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মাসুদ রানার কাছ থেকে হত্যাকান্ডের সময় পরিহিত জামার পুড়িয়ে দেওয়ার অংশ বিশেষ এবং মিজানুর রহমানের কাছ থেকে রক্ত মাখা জামা উদ্ধার করা হয়েছে।

আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ রিমান্ডের আবেদন করেছে বলে জানান।

উল্লেখ্য, উত্তরায় গত ১১ জুলাই ৩ নং সেক্টর ১০ নং সড়কের ১০ নম্বর বাসার কেয়ারটেকার সুবল দন্দ্র পাল(৪৪) নামের এক ব্যক্তি খুন হয়।

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর