টাঙ্গাইলে ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

টাঙ্গাইলে আসন্ন ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রানা মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সভায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন, ন্যায্য মূল্যে পশুর চামড়া বিক্রি, যানজট নিরসণ, চুরি,ডাকাতি ছিনতাই রোধ, করোনা প্রতিরোধ ও কোরবানি বর্জ্য অপসারণের বিষয়ে গুরত্ব দিয়ে আলোচনা করা হয়।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর