ধনী দেশগুলোর লোভ মহামারিকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। বিশ্বের অধিকাংশ দেশকে করোনার ঝুঁকিতে রেখে ধনী দেশগুলোর বুস্টার ডোজ নেয়ার ভাবনাকে কান্ডজ্ঞান হীন লোভ হিসেবে উল্লেখ করে ডব্লিওএইচও বলেছে, এর ফলে মহামারি দীর্ঘায়িত হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জেনে-বুঝে যদি বিশ্বের দুর্বল দেশগুলোকে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া হয় তবে পৃথিবী নিজের দিকে লজ্জাভরে ফিরে তাকাবে। একইসঙ্গে জাতিসংঘের সংস্থাটি দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য কর্মী ও বয়স্কদের সম্পূর্ণ টিকাহীন রেখে টিকা উৎপাদনকারীদের বুস্টার তৃতীয় ডোজের অগ্রাধিকার দেয়ার বিষয়কে তীব্রভাবে তিরস্কার করেছে।
সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিমকে যে প্রশ্ন সবচেয়ে বেশি সময় শুনতে হয় তা হলো কবে এই মহামারির অবসান হবে?
এবারও একই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা একে খুব শিগগীরই শেষ করতে পারি। কারণ আমাদের হাতে অস্ত্র আছে। কিন্তু বিশ্বে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে।
তিনি বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদ এই সংকটকে দীর্ঘায়িত করবে। একে এক শব্দে ব্যাখ্যা করে লোভ বলা যায়। টেডরস আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে ভাইরাস সংক্রমণ রেখে বুস্টার ডোজ দেয়ার বিষয়টি হবে হিতে বিপরীত। এর কোন মানে নেই বলে তিনি উল্লেখ করেন।
বার্তাবাজার/পি