ঝিনাইদহে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদর্শন করলেন জেলা প্রশাসক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ৫টি ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালি সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল- আল-মাসুম এবং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন এর উপস্থিতিতে সেখানকার পরিবারদের খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এছাড়াও এখানকার কয়েকটি ঘরে ফাটল ধরার অভিযোগ উঠলে এ ব্যাপারে মজিবর রহমান জানান, তিনি পরিদর্শনে এসে তেমন কিছুই পাইনি।
নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ উঠেছিল নির্মান সম্পুর্ণ হওয়া এই ঘর গুলোতে ফাটল ধরেছে। কিন্তু সরেজমিন পরিদর্শন করে তেমন কিছুই পাওয়া যায়নি।
তিনি আরও জানান, একটি ঘরের পেছনে প্লাস্টার উঠে ফাটলের মতো দেখাচ্ছিল আসলে সেটি ফাটল না। বিষয়টি সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানন্ত্রীর এই ঘরগুলো ওই এলাকার অসহায় গরীব পরিবারগুলোকে দেওয়া হয়েছে।
ঘরগুলিতে বসবাসকারী পরিবারেরা জানান, নির্মাণের সময়ে তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। নির্মাণ নিয়ে তাদের কোন অভিযোগ নেই, তাঁরা ঘর পেয়ে খুবই খুশি। তাঁরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন ।
খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/ মেরাজ