লক্ষীপুরে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন এমপি নয়ন
লক্ষীপুরের রায়পুরে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে প্রধামন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মঙ্গলবার ( ১৩ জুলাই) দুপুরে সংসদীয় এলাকার ৯ টি ইউনিয়নে কর্মহীন অসহায় দুস্থ্যদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
করোনা প্রতিরোধে লকডাউনে পড়া দিনমজুর কর্মহীন অসহায়দের পাশে শুরুতে থেকেই রয়েছে নুরউদ্দিন চৌধুরী নয়ন। পর্যায়ক্রমে প্রতিটি ক্ষুদার্ত পরিবারের মাঝে খাদ্য তুলে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তা বাজার/টি