খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছেই না। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮৮ জনের।

এর আগে শুক্রবার এ বিভাগে একদিনে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছিল। গতকালও খুলনা বিভাগে করোনায় ৪৮ জনের মৃত্যু হয়েছিল। তবে শনাক্ত কমেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪৮ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জন খুলনার। এছাড়াও যশোরে ১০ জন, কুষ্টিয়ায় নয়জন, ঝিনাইদহে পাঁচজন, নড়াইলে তিনজন, মেহেরপুরে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন ও বাগেরহাটে দুইজন রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৭৪ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর