গুরুদাসপুরে লকডাউনেও জমজমাট পশুর হাট

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) চলছে পশুর হাট । ইজারাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই হাটে পশু বেচাকেনা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। আর সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করেই হাটে জমায়েত হচ্ছে হাজারো মানুষ।

বিভিন্ন এলাকা থেকে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি না মেনে উপজেলার বৃহত্তম এই পশুর হাটে আসায় বাড়ছে করোনা সংক্রমন ঝুকি । প্রতিদিন ই যখন ভা্ঙ্গছে করোনা সংক্রমন ও মৃত্যুর রেকর্ড ঠিক তখন ই গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে প্রশাসনের অনুমতি ছাড়া স্বাস্থ্য বিধিনা মেনে ই বসছে এ পশুর হাট ।

কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার অনেক শৌখিন খামারিও বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন তাদের গবাদিপশু। সকাল থেকে বিকেল পর্যন্ত জমজমাট কোরবানির পশু কেনাবেচা চলে এই হাটে । অনুমতি ছাড়া কিভাবে চলছে এ হাট জানতে চাঁচকৈড় বাজারের ইজারাদার আনিসুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, হাট নিয়ন্ত্রনের মালিক ইউএনও-এ্যাসিল্যান্ড। গতরাতে হাটের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বললে তারা এ বিষয়ে কোন দিক নির্দেশনা দেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

বার্তা বাজার / বা সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর