আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আগামী ১৫ জুলাই ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন। কোরবানি ঈদ উপলক্ষ্যে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। এক আসন খালি রেখে চলবে ট্রেন। ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিকেল ৫টা থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে।
ট্রেন ছাড়াও এই আটদিন স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। সেই সঙ্গে উল্লেখিত সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।
বার্তা বাজার/নব