‘আশা করা হচ্ছে এ মাসেই আসবে এস্টেজেনিকা টিকা’: সেব্রিনা ফ্লোরা
বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে এ মাসেই এস্টেজেনিকা টিকা এসে যাবে। আসার পরপরই দ্বিতীয় ডোজ পায়নি তাদের দেওয়া হবে। এস্টিজেনিকা টিকার প্রথম ডোজ পেলেও অনেকে দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটরিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, টিকা পাওয়ার যে চ্যালেঞ্জ ছিলো তা মুটামুটি অভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরবর্তী সপ্তাহ গুলোতে পর্যায়ক্রমে আরও টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।
তিনি আরও বলেন, এখন যে হারে কভিড সংক্রমণ বাড়ছে সবার টিকা নেওয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব যতো বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি। আমরা এই মুহুর্তে খুব বেশি আশংকা করছি না যে টিকা নিয়ে কোনো গণচ্যালেঞ্জের মুখোমুখি হবো।
আমরা যতই প্রস্তুতি নেইনা কেন রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্র সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
করোনার সংক্রমণের মধ্যে কঠোর বিধি নিষেধ শিথিল করা প্রসঙ্গে বলেন, জীবিকার কারণে বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু খোলে দিতে হয়। জীবিকার জন্য যে কাজ গুলো প্রয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো করে সামাজিক অনুষ্ঠান গুলো থেকে বিরত থাকলেও প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা সেটি করিনা সে কারণে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়।
আমরা সবাই যদি স্বাস্থ্য বিধিগুলো সঠিক ভাবে মানতাম ও সঠিক ভাবে মাস্ক পরতাম তাহলে সংক্রমণ অনেক খানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। তিনি স্বাস্থ্য বিধি মানার জন্য সবাইকে অনুরোধ করেন। আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখলেই কভিড নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে মন্তব্য করেন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় ময়মনসিংহ সেটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সকলে টিকা গ্রহণ করে নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবির, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইমলাম প্রমুখ।
নাজমুস সাকিব/বার্তা বাজার/টি