টঙ্গীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে রসুল বাগ মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ (২৭) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মাঝিয়াইল গ্রামের আক্তার হোসেন দুলালের ছেলে। সে টঙ্গীর রসুল বাগ মোল্লা বাজার তৈয়ব আলী হাওলাদারের বাড়ীর ভাড়াটিয়া।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে বাসার পাশে রুমের ভাড়াটিয়া দরজা বন্ধ দেখে বাহির থেকে ডাকাডাকি করেন কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীর মালিকের ছেলে মিজানুর রহমান পাশের ছাদ থেকে দেখে থানায় সংবাদ দেন। স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন।

রুমের ভেতরে প্রবেশ করে ভিকটিমকে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামিয়ে হেফাজতে নেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর