রংপুরে মডার্নার টিকাদান কার্যক্রম শুরু

সংক্রমণ ও মৃত্যু বাড়ায় দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দিয়ে করোনা প্রতিরোধ করার জন্য রংপুর সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম চলছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে শুরু হয়েছে মর্ডাণার টিকাদান কার্যক্রম। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

এর আগে গত রবিবার (১১ জুলাই) রাতে ১২ হাজার ডোজ টিকা এসেছে। সিটি কর্পোরেশনের নিবন্ধিত মানুষদের এই টিকা দেয়া হচ্ছে । টিকা গ্রহনে আগ্রহীদের ভিড় বেড়েছে টিকা কেন্দ্রে। একই সাথে রংপুর জেলার ৮ উপজেলায় এবং বিভাগের ৫৮ উপজেলায় চলছে সিনোফার্মের টিকাদান কার্যক্রম।

সিভিল সার্জন ডা:হিরম্ব কুমার রায় জানিয়েছেন,গত রবিবার (১১ জুলাই) রাত ১টার দিকে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল মডার্নার টিকার ১২ হাজার ডোজ তাদের একটি পিকাআপ ভ্যানে ঢাকা থেকে রংপুরে নিয়ে আসেন।

রাতেই এ মডার্নার টিকার ডোজ বুঝে নেওয়া হয়।তবে এই টিকা ৩০ দিনের মধ্যে দিতে হবে মানুষকে।নইলে এর কার্যকর নষ্ট হবে বলে জানান সিভিল সার্জন।

এদিকে বেক্সিমকো ফার্মাসিটিক্যাল রংপুর জোনের ম্যানেজার মোহাম্মদ সাদেকুল ইসলাম বার্তাবাজারকে জানান,নিরাপত্তার সাথে এই ইউএসে মডার্নার ১২ হাজার ডোজ রংপুর সিভিল সার্জন ও স্বাস্থ্যকর্মকর্তার কাছে বুঝে দেওয়া হয়েছে।

এই টিকার তাপমাত্র অনুযায়ী রাখা হয়েছে।তবে পর্যাক্রমে রংপুর সিটি কর্পোরেশনের মানুষ পাবে এ টিকা।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর