নদীর চর থেকে নবজাতক উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাগরকাটি ব্রিজের নিচ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে স্থানীয়রা নদীর চরে নবজাতক পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধিও প্রশাসনকে খবর দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান এসে তাকে উদ্ধার করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, নবজাতকটির অবস্থা খুবই সংকটাপন্ন। উপর থেকে ফেলে দেয়ায় তার মাথা ফেটে গেছে। নাকে কাদা মাটি ঢুকে গেছে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। তারা নবজাতকের নিবিড় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, তিনি স্থানীয় চেয়ারম্যান কর্তৃক বিষয়টি অবগত হয়েছেন।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে মানুষ মনে বিভিন্ন আলোচনার সৃষ্টি করেছে। তবে সামজিক অবক্ষয়েকে দায়ি করছেন সচেতন মহল।

কুল্যা ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী জানান, আশাশুনির কুল্যা ইউনিয়নে গুনাগরকাটি এলাকায় নদীর চরে একটি নবজাতককে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানতে পেরে নবজাতককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তিনি আরো জানান, শিশুটির মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত ছিল।

পরে আমার তত্বাবধানে নবজাতক শিশুকে কুল্যা ইউনিয়নে দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর