মাস্ক ও স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না: কাদের

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, সবাই মাস্ক ব্যবহার ও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর লকডাউন না মেনে যদি উদাসীনতা প্রদর্শন করে তাহলে লকডাউন অর্থহীন।

করোনা সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কাদের বলেন, একটা সময় গ্রামের মানুষ মনে করতেন করোনা গ্রামে ছড়ায় না। তাদের এ ধারণা ভুল। করোনার সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে।

সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ হার দিন দিন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সঠিকভাবে মাস্ক পরিধান করোনার সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা বলেও জানান ওবায়দুল কাদের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর