৭ বছরের শিশুকে ধর্ষণ: গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মুন্নাফ শেখ অরুফে বাঙাল (৪৫) নামে এক একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

মুন্নাফ শেখ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের (রায়নগর সাদার চর) শ্বশুর বাড়ী এলাকায় বসবাস করতেন।

চরঝিকরি প্রাক প্রাথমিক ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীতে পরুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণধোলাই করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে মুন্নাফ শেখ অরুফে বাঙালকে আটক করে।

এঘটনায় স্কুলছাত্রী বলেন, আমার মুখচেপে ধরে ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক এ ঘটনা ঘটায়।

ঘটনার প্রত্যক্ষদোষী প্রতিবেশি রাশিদা খাতুন বলেন, আমি জানালা দিয়ে ঘটনাটি দেখতে পাই। পরে মেয়েটির নামধরে ডাকদিলে মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে। পরে স্থানীয়রা এসে মুন্নাফ শেখকে ধরে মারধোর করে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি খুবই নেককার জনক ও শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে সোমবার রাতে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইন ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার নং -৫।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জুলাই ১২ টার সময় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর