২০ জেলায় ২৪ ঘণ্টায় ১৮৫ জনের মৃত্যু

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২০ জেলায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ছয়জন রাজশাহীর, তিনজন নাটোরের, তিনজন নওগাঁর, তিনজন পাবনার, দুইজন চাঁপাইনবাবগঞ্জের, একজন সিরাজগঞ্জের ও একজন বগুড়ার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে।

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৯ জন। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন। রংপুরে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

নাটোরে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে একজন, ঠাকুরগাঁওয়ে ছয়জন, সাতক্ষীরায় আটজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় চারজন, সিলেটে সাতজন, নেত্রকোনায় তিনজন, গাজীপুরে পাঁচজন, ঝিনাইদহে ১১ জন ও চট্টগ্রামে ১০ জন মারা গেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর