দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান মসজিদে অগ্নিসংযোগ

দক্ষিণ আফ্রিকার ডারবানে মুসলিম জনগোষ্ঠীর এলাকার মসজিদে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। তবে,গতকাল থেকে মসজিদে অগ্নিসংযোগের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্মের মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

তাদের সবার ধারণা ইসলাম ধর্মের প্রতি বিরোধিতার দরুন এমন ঘটনা ঘটাতে পারে। শুধু মসজিদেই নয় পার্শ্ববর্তী আরও একটি ভবনে আগুন দেওয়া হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে আন্দোলন চরম সহিংসতায় রুপ নিয়েছে। হয়ত এমন হতে পারে এই সূত্রের যের ধরেই মসজিদে আগুন দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির জোহান্সেনবার্গ, ডারবান ও প্রিটোরিয়া এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। চলমান সংহিতায় এই পর্যন্ত পুলিশের গুলিতে ছয়জন মারা গেছেন।

গত ২৯ জুন জ্যাকব জুমাকে দক্ষিণ আফ্রিকার আদালত ১৫ মাসের কারাদণ্ড দেন। রায়ে পাঁচ দিনের মধ্যে যেকোন সময় তাকে গ্রেফতার করা হতে পারে। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনার পর তাকে পদ থেকে বাদ দেওয়া হয়।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর