নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। গত কয়েকদিন যাবৎ নরসিংদীতে করোনায় আক্রান্তের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতূন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৯০ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা : মো. নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৫১ জনে।
সিভিল সার্জন ডা : মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ টি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া আরটিপিসিআর ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রায়পুরায় ৬ জন, বেলাবতে ৪ জন, শিবপুরে ১৩ জন, পলাশে ২১ জন এবং মনোহরদীতে ৩ জন । নমুনা বিবেচনায় মোট সনাক্তের হার ২৮•৫৭℅ ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি