আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। এ সময়ে সকল প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
চলমান বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানাগুলো খোলা থাকলেও ঈদের পর তা বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বন্ধ থাকবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।
২৩ জুলাই থেকে ৫ আগস্ট বিধিনিষেধ বাস্তবায়নে পুনরায় মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার।
বার্তা বাজার/নব