কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষ টাকার গলদার ডিম জব্দ
সাতক্ষীরার কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় ১৩ লক্ষ টাকার ২৬ পলি গলদার ডিম জব্দ করা হয়েছে। তবে এসময় চোরাকারবারি সিন্ডিকেটের কোন সদস্যদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় বিজিবি কালিগঞ্জ বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে ২৬ পলি গলদার ডিম জব্দ করা হয় যার আনুমানিক মূল্যে ১৩ লক্ষ টাকা। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টার দিকে বসন্তপুর কাস্টম গোডাউনে এনে জব্দকৃত ডিম গুলো বিনষ্ট করা হয়।
এসময় বিজিবি’র নায়েব সুবেদার রফিকুল ইসলাম, থানার সহকারী-উপ পরিদর্শক মনিরুল ইসলাম, কাস্টমস কর্তৃপক্ষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি