বগুড়ায় করোনায় ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন। এছাড়া নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন আরো ১৪৪ জন।

করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন বগুড়ার বাকি ৩ জন অন্য জেলার। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর ইসমাইল(৬০) ও জাহানারা(৬০), জয়পুরহাটের রাবেয়া(৬০), বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম(৪৮) এবং সদরের রুমানা বেগম(৩৮)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে সদরের ৭০ জন, শেরপুরের ২০ জন, আদমদীঘির ১০ জন, সারিয়াকান্দির ১০ জন, গাবতলীর ৮ জন, শাজাহানপুরে ৬ জন, দুপচাঁচিয়ার ৫ জন, কাহালুর ৪ জন, ধুনটের ৪ জন, সোনাতলার ৩ জন, শিবগঞ্জের ২ জন এবং নন্দীগ্রামের ২ জন রয়েছেন।

খালিদ/বগুড়া/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর