চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিংমল

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে চলমান কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। এছাড়াও দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে উল্লেখিত সময়ে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর