লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আগামী ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ে সবাইকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উল্লেখিত সময়ে স্বাস্থ‌্যবিধি মেনে গণপরিবহন চলবে। এছাড়া দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।

তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর