পাকুন্দিয়ায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের আয়োজনে, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রধান অতিথি হিসাবে অসহায়দের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রেনু বলেন, মুজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আজকে ১০ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দেওয়া হয়েছে ক্রমান্বয়ে আরো প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনা মহৎ উদ্যোগ নিয়েছেন একজন মানুষও গৃহহীন থাকবে না, এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই।

এ সময় পাকুন্দিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, চরফরাদী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ হিমেল রানা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট ১০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর