দেশে আসবে আরও ৮৫ লাখ ২০ হাজার টিকা: পররাষ্ট্রমন্ত্রী

খুব শিগগিরই দেশে আরও ৮৫ লাখ ২০ হাজার করোনার টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

সেখান তিনি জানান, জাপান থেকে থেকে ২৯ লাখ, চীন থেকে ১০ লাখ, ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ ও কোভ্যাক্সের আওতায় ৩৬ লাখ ২০ হাজার ডোজ মডার্নার টিকা আসবে।

এর মধ্যে জাপান থেকে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দেবে। চীন সরকার ১০ লাখ সিনোফার্মের টিকা উপহার হিসেবে দেবে।

কোভ্যাক্সের আওতায় আরও ৩০ লাখ মর্ডানার টিকা আসবে যেগুলোর শিপমেন্ট রেডি আছে। আর আগস্টে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ৬ লাখ ২০ হাজার টিকা আসবে।

এদিকে দেশে এখন পর্যন্ত তিন প্রতিষ্ঠানের করোনা টিকা প্রয়োগ করা হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্চে। তবে আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের মর্ডানা টিকা প্রয়োগ করা হচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর