দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল থামছেই না। একের পর এক রেকর্ড ভাঙছে। করোনায় দৈনিক মৃত্যুতে বিশ্বে চতুর্থস্থানে অবস্থান করছে বাংলাদেশ।
এ তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। তালিকায় দুইয়ে ও তিনে আছে যথাক্রমে রাশিয়া এবং ভারত। করোনাভাইরাস পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় করোনায় দৈনিক ৮৯০ জনের বেশি মানুষ মারা যাচ্ছেন। আর একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪২৭ জন।
অন্যদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭১০ জন ও আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৪০ জন। ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৯৭ জন ও মারা গেছেন ৪৭৫ জন।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২২০ জন। একদিনে আক্রান্ত হয়েছেন রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জন। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।
বার্তা বাজার/নব