ইরাকে করোনা হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ, মৃত্যু ৪৪

ইরাকের একটি করোনা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আগুনে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৬৭ জনের বেশি। স্থানীয় সময় সোমবার(১২ জুলাই) দেশটির নাসিরিয়া শহরের আল হুসাইন হাসপাতালের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

হাসপাতালটিতে একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, অব্যবস্থাপনার অভিযোগে হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। জরুরি এক বৈঠকে প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এক টুইট বার্তায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবাউসি জানান, নাগরিকদের জীবন রক্ষায় এটি চূড়ান্ত ব্যর্থতা। এর আগে, এপ্রিলে মাসেও বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৮২ জন মারা যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর