মহামারি করোনায় বিপরযস্ত পুরো বিশ্ব। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৬ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৪০ লাখ ছাড়ালো।
এছাড়া গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজারের বেশি। বিশ্বে মোট করোনা শনাক্ত ১৮ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।
এদিকে ভারতে কমেছে সংক্রমণ ও মৃত্যু। সোমবার(১২ জুলাই) ভারতে মারা গেছে ৫৪৬ জন। একদিনে শনাক্ত ৩০ হাজারের বেশি। দিল্লিতে কোভিশিল্ডের স্বল্পতার কারণে আজ থেকে বন্ধ হতে যাচ্ছে বিভিন্ন টিকা দান কেন্দ্র।
রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোড়িয়া জানিয়েছেন, আরো বেশ কিছুদিন টিকা দেয়া বন্ধ থাকতে পারে। ইরানে করোনার পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় টিকা কার্যক্রম বাড়িয়েছে দেশটির সরকার।
বার্তাবাজার/পি