কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন ও সম্পাদক লিটন
মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২২ ইং সালের ১৩ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা মো. জাফরুল হাসান (জনকন্ঠ), দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি এইচ এম মিলনকে সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের মো. নাসিরউদ্দিন লিটন ফকিরকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া মো. হারুন অর রশিদ সিনিয়র সহ-সভাপতি (আনন্দ টিভি-ভোরের দর্পন), মাসুদ আহম্মেদ কাইউম যুগ্ন-সাধারন সম্পাদক (দৈনিক বাংলাদেশের আলো), আতিকুর রহমান আজাদ যুগ্নসাধারন সম্পাদক (দৈনিক প্রতিদিনের সংবাদ-দিনকাল), আবির হাসান পারভেজ সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর-বাংলাদেশ বুলেটিন), আশ্রাফুর রহমান হাকিম অর্থ সম্পাদক (দৈনিক সংবাদ), সৈয়দ শামীম প্রচার সম্পাদক (আলোকিত সময়), রমিজ হোসেন ক্রীড়া সম্পাদক (দৈনিক মাদারীপুর সংবাদ), মহিউদ্দিন বাবু দপ্তর সম্পাদক (দৈনিক আজকের প্রত্যাশা), সৈয়দ রাকিবুল ইসলাম কার্যকরী সদস্য (দৈনিক আমার বার্তা-দি নিউজ) ও মো. হেমায়েত হোসেন সদস্য (দৈনিক ভোরের সময়) নির্বাচিত হয়েছে। কমিটি গঠন শেষে দুপুরে মধ্যভোজের আয়োজন করা হয়।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি