অনলাইন সমাবর্তন বয়কটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনলাইনের সমাবর্তন বয়কটের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে এক শিক্ষার্থী। সোমবার (১২ জুলাই) দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস কক্ষে সংবাদ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে অনার্স (স্নাতকোত্তর ) সমাপ্ত করা শিক্ষার্থী মুমিত হাসান জামির। তিনি আখাউড়া উপজেলার কলেজ পাড়ার বাসিন্দা।
সংবাদ সম্মলনে মুমিত হাসান জামির বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস কনভোকেশন করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী আছে। কর্তৃপক্ষ এখন এই করোনাকালে লকডাউনের মধ্য তাড়াহুরা করে ১২ জুলাই অনলাইন কনভোকেশনের আয়াজন করেছে।
আমরা অনলাইন কনভোকেশন করতে আগ্রহী নই। আমরা কর্তৃপক্ষকে বলেছিলাম করোনা পরবর্তীতে ক্যাম্পাস কনভোকেশনের আয়াজন করার জন্য। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবী উপেক্ষা করে অনলাইন কনভোকেশন আয়াজন করছে। এতে আমরা সকল শিক্ষার্থীরা এ কনভোকেশন বয়কট করার ঘোষণা দিয়েছি। আমরা কেউ অনলাইন কনভোকশন যুক্ত হব না।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সারাজীবনর স্বপ্ন থাকে ক্যাম্পাস কনভোকেশন করার। গ্রাজুয়েশন করার পর গাউন আর গিফট পাওয়া সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার। কর্তৃপক্ষ মাত্র কয়কজন কে গাউন ও টুপি দিয়েছে। আমরা বহু শিক্ষার্থী গাউন টুপি থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা এই অনলাইন কনভোকেশন কে বয়কট করলাম
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি