করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া গত ৮ জুলাই নিবন্ধন করেন। তবে টিকা নেওয়ার তারিখ এখনো পাননি। তিনি শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন।
এর আগে গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। তখন বাসায় থেকে চিকিৎসা নিলেও ১৬ দিন পর ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর ৪ মে করোনা মুক্ত হন তিনি।
তবে করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতার জন্য তিনি দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেন। এরপর হাসপাতাল থেকে বাসায় ফিরেও চিকিৎসকের তত্ত্বাবধানেই আছেন তিনি।
বার্তা বাজার/এসজে