করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় শর্ত মেনে গণপরিবহনও চলাচল করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, ঈদ উপলক্ষে শিথিল করা লকডাউনের ৮ দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলাচল করবে সব গণপরিবহন। এসময় দোকানপাট ও শপিংমল খোলে দেওয়া হবে। তবে ২৩ জুলাই ভোর পর্যন্ত শিথিল থাকা লকডাউন পরবর্তীতে আবারও ২ সপ্তাহের জন্য বাড়তে পারে।
সূত্রটি জানায়, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে ঈদের আগে গণপরিবহন চলাচল করলেও ২৩ তারিখের পরে বন্ধ হয়ে যাওয়ায় ঈদে রাজধানী ত্যাগ করা মানুষজন নির্বিঘ্নে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে এ বিষয়ে নথি অনুমোদিত হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে।
বার্তা বাজার/এসজে