নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে আরও ৬৬ জন। বুধবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা : মো. নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯২৫ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৮৭টি র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া আরটিপিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, রায়পুরায় ৫ জন, বেলাবতে ৩ জন, শিবপুরে ৩ জন ও পলাশে ১৫ জন এবং মনোহরদীতে ১জন। নমুনা বিবেচনায় মোট সনাক্তের হার ২৭•৭৩℅।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি