‘৩৩৩’এ ফোন দিলে খাবার পৌঁছে যাবে আপনার ঘরে: এমপি জুয়েল আরেং
ধোবাউড়ায় বন্যায ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কারিতাসের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়। ঘোষগাঁও, দক্ষিণ মাইজপাড়া ও বাঘবেড় ইউনিয়নে বন্যার ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের মাঝে ১৬০০ টাকা করে মোট ৪ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
সোমবার বেলা ১২ টায় ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় হলরুমে কারিতাসের পক্ষ থেকে হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সাংসদ জুয়েল আরেং উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন৷
এ উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যাদের ঘরে খাবার নেই তারা ‘৩৩৩’নাম্বারে ফোন দিলে আপনার ঘরে খাবার পৌঁছে যাবে
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা,নূর হোসেন,ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান, শামছুল হক,ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রোগ্রাম অফিসার অসিম এ মানকিন,ধোবাউড়া মাঠ কর্মকর্তা অতুল ম্রং,সহকারী মাঠ কর্মকর্তা সবিজান চন্দ্র কোচ,গোলাপি চিসিম,মুকুর ঘাগড়া প্রমূখ।
আনিসুর রহমান/বার্তা বাজার/টি