ইসলামপুরে গৃহহীনদের ঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন, ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ করেছেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

সোমবার(১২ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা, গাইবান্ধা ইউনিয়নের শাহ পাড়া ও গোয়ালেরচর ইউনিয়নে এসব ঘর পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামান ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর দেখে সন্তোষ প্রকাশ করেন।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর