কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। এছাড়াও সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।

বার্তা বাজার/নব

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর