ধামইরহাটে মিলছে না জ্বরের ওষুধ

দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও কোনভাবে নিয়ন্ত্রণে আসছে না মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতি। দিনদিন এই করোনার প্রভাব বাড়ার সাথে সাথে এবং আবহাওয়ার পরিবর্তণের ফলে সাধারণ মানুষদের মাঝে বেড়েছে জ্বর-সর্দির প্রকোপ। এই সুবাদে বাজারের ফার্মেসীগুলোতে মিলছে না প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো। কোথাও ওষুধ পাওয়া গেলেও ক্রেতার চাহিদা অনুযায়ী তা পাওয়া যাচ্ছেনা ফলে সাধারণ মানুষদের মাঝে চলছে ভোগান্তি।

পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিপাকে পড়তে হচ্ছে রোগীদের এমন মন্তব্য ফার্মেসীগুলোর বিধায় চাহিদা থাকার পরেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের।

প্রার্ন্তিক গ্রামের মানুষসহ সকল শ্রেণীপেশার মানুষের শরীরে সাধারণ জ্বর-সর্দির লক্ষণ দেখা দিলে প্রাথমিক ভাবে সেবন করে থাকেন যেসকল ওষুধ। দিনদিন দেশে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলোর চাহিদা বাড়তে থাকায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী ওষুধের সরবরাহ ঠিকমত যোগান দিতে পারছেনা। কোম্পানি গুলো ওষুধের ওডার নিলে ও সময়মত ওষুধ দিতে না পারায় ভোগান্তিতে পরছেন সাধারণ রোগীরা।

তীব্র তাপদাহ হওয়ার প্রভাবে বেড়েছে জ্বর-সর্দির প্রকোপ যার ফলে জ্যানারেল ক্যাফানল, এটিপি, বেক্সিমকোর নাপা, নাপা এক্সট্রা, নাপা সিরাপ, স্কয়ারের এইস, এইস প্লাসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জ্বর সর্দির ওষুধ গুলো বাজারে মিলছে না। কখনো মিললেও চাহিদা অনুযায়ী তা পাওয়া যাচ্ছে না।

ফার্মেসীগুলোর মালিকরা জানান সরবরাহ কম থাকায় এবং চাহিদা বাড়ার কারণে এমন পরিস্থিতি চলছে।

স্থানীয় মদিনা ফার্মেসীর স্বত্বাধীকারি মো. জোবায়দুর রহমান জানান, গত বেশ কিছু দিন থেকে জ্বর-সর্দির ওষুধ সেভাবে পাওয়া যাচ্ছেনা। আসলে কোম্পানি থেকে কেন দিতে পারছে না তাা সঠিক বলা যাচ্ছেনা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ধামইরহাট এরিয়ার বিক্রয় প্রতিনিধি মো. নুর আলম জানান, মূলত চাহিদা বাড়ার কারণে এসব ওষুধগুলো কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছেনা। আসা করছি খুব শিঘ্রই এর সমাধান মিলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, নাপা জাতীয় ট্যাবলেটটি মূলত বেক্সিমকো কোম্পানী তৈরী করে থাকেন। মুলত এসব ওষুধ বিদেশে রফতানি হওয়ায় সাময়িক সংকট দেখা দিতে পারেন।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর