চট্টগ্রামে পুলিশের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) লকডাউন বাস্তবায়নে পুলিশি দায়িত্ব পালনকালে পুলিশের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম জানান, রোববার (১১ জুলাই) লকডাউন বাস্তবায়নে পুলিশ দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা রাত আটটার দিকে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এসময় ইটের আঘাতে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ আহত হন।
এছাড়া ভাঙচুর করা হয় ভাংচুর করা হয় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশ। অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রবিউল আলম (২৭), মোঃ সুমন প্রকাশ আনিস (২৭), মোঃ মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মোঃ আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মোঃ খোকন (৪২), মোঃ ফারুক (৩৩), মোঃ ভুট্টু (৩৭), মোঃ ফারুক (৪১), মোঃ রায়হান (২০), মোঃ বাদশা (৩২), মোঃ বশির (৫৩), মোঃ ইমন (১৯) ও মোঃ লিমন (২০)।
বার্তাবাজার/পি